ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসা শেষে সংসদে ফিরলেন মির্জা আব্বাস জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান অটোরিকশা উল্টে গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী জামালপুরে মানববন্ধনে হামলার অভিযোগ, এনসিপির ৫ নেতাকর্মী আহত ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের অর্থায়ন আইডিবির গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ১,০৪৪ অপরাধ দমনে কঠোর, নিরীহ মানুষের প্রতি মানবিক হতে বললেন রাষ্ট্রপতি ২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।

শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

আরও পড়ুনঃ  থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

তিনি বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শ্রমিক নেতারা জানান, নিরাপত্তা নিশ্চিত ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চিকিৎসা শেষে সংসদে ফিরলেন মির্জা আব্বাস

হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেটের সময়: ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।

শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান

ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

আরও পড়ুনঃ  রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না