ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৭ জুলাই এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব, আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি

মঙ্গলবার (২১ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই পরীক্ষা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে হামলার পর ফোনে হুমকি, হাটহাজারীতে গ্রেপ্তার ২

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, সময়সূচি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। তবে পরীক্ষা পুনরায় শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।

উল্লেখ্য, বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের বিষয় বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।

আরও পড়ুনঃ  অপরিকল্পিত উন্নয়নে সংকুচিত হচ্ছে চলনবিল, হুমকিতে জীববৈচিত্র্য

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত সিদ্ধান্তের পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

২৭ জুলাই এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব, আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা

আপডেটের সময়: ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি

মঙ্গলবার (২১ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই পরীক্ষা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুলের মৃত্যু