কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয়ের পাশাপাশি একের পর এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের ২০তম গোল করে তিনি ছাড়িয়ে গেছেন ফুটবল কিংবদন্তি পেলে ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। অন্যদিকে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ৮টি দারুণ সেভ করে নজর কেড়েছেন।
ম্যাচের উল্লেখযোগ্য রেকর্ড ও পরিসংখ্যান
- বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় (পুরুষ বা নারী) হিসেবে ক্যারিয়ারের ২০তম গোল করলেন লিওনেল মেসি।
- বিশ্বকাপের নকআউট পর্বে ৬ গোল ও ৬ অ্যাসিস্ট মিলিয়ে মোট ১২টি গোলে অবদান রেখে পেলে ও এমবাপেকে ছাড়িয়ে গেলেন।
- বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার এখন মেসি।
- ২০২২ ও ২০২৬—দুটি ভিন্ন বিশ্বকাপে ৭ বা তার বেশি গোল করা প্রথম খেলোয়াড়ও তিনি।
- আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী গুইলারমো স্তাবিলের (৮) থেকে এখন মাত্র এক গোল দূরে মেসি।
- বিশ্বকাপ নকআউটে টানা ৫ ম্যাচে গোল করে ইতিহাসের তৃতীয় ফুটবলার হয়েছেন তিনি।
- নিজের শেষ ছয়টি বিশ্বকাপ নকআউট ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট, অর্থাৎ ১০টি সরাসরি গোল অবদান রেখেছেন।
- ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে ১৪ গোল করেছেন মেসি, যা এই বয়সে সর্বোচ্চ।
- বিশ্বকাপে মুখোমুখি হওয়া ২২ দলের মধ্যে ১৪টির বিপক্ষে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
- ৩৯ বছর ৯ দিন বয়সে বিশ্বকাপ নকআউটে গোল করে ইতিহাসের তৃতীয় বয়স্ক গোলদাতা হয়েছেন মেসি।
- আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৩০তম ম্যাচ খেলেছেন তিনি, যা পুরুষ ফুটবলে নতুন রেকর্ড।
- বিশ্বকাপ নকআউটে এটি ছিল মেসির ১৩তম ম্যাচ, যেখানে তার ওপরে আছেন শুধু মিরোস্লাভ ক্লোসা (১৪)।
ভোজিনহার অনন্য কীর্তি
- কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ম্যাচে ৮টি সেভ করেন, যার মধ্যে ৫টিই ছিল মেসির শট থেকে।
- বিশ্বকাপ নকআউটে কোনো আফ্রিকান গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এখন তার দখলে।
- চলতি বিশ্বকাপে তার মোট সেভের সংখ্যা ১৮, যা আসরের অন্যতম সেরা।
আরও কিছু উল্লেখযোগ্য তথ্য
- কেপ ভার্দের দেরয় দুয়ার্তে দেশটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ নকআউটে গোল করেন।
- আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দায়িত্বে নিজের ১০০তম ম্যাচে ৭২তম জয় তুলে নেন।
- চলতি বিশ্বকাপে সেট-পিস থেকে ৫৩টি গোল হয়েছে, যা ১৯৬৬ সালের পর এক আসরে সর্বোচ্চ।
- বিশ্বকাপে অতিরিক্ত সময়ে ১২তম জয় তুলে নিয়ে জার্মানির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড স্পর্শ করেছে আর্জেন্টিনা।
প্রতিবেদকের নাম 


























