ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতবাড়ি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড়ধসের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। একই সঙ্গে প্রায় ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজারো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, দুর্যোগে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের ৪০৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৪ হাজার ৭২৩ জন মানুষ আশ্রয় নিয়ে আছেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার, যেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী

সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতবাড়ি

আপডেটের সময়: ১০:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড়ধসের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। একই সঙ্গে প্রায় ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজারো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, দুর্যোগে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের ৪০৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৪ হাজার ৭২৩ জন মানুষ আশ্রয় নিয়ে আছেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার, যেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার