ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসি কার্যালয় চত্বরে সিএনজির দখল, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ডিসি কার্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে রয়েছে। অনেক চালক দীর্ঘ সময় ধরে সেখানে যাত্রী নেওয়ার অপেক্ষায় অবস্থান করেন, ফলে পুরো এলাকাটি কার্যত একটি অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

একই সড়কে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, নির্বাচন অফিস, ট্রাফিক পুলিশ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। এর মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে সিএনজি পার্কিং ও যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

সেবাপ্রার্থীরা জানান, গাড়ির ভিড়ের কারণে কার্যালয়ে প্রবেশ ও বের হতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। আইনজীবী ও স্থানীয় সচেতন নাগরিকরাও প্রশাসনিক ভবনের সামনে এ ধরনের পরিস্থিতিকে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

ডিডিপি এনজিওর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা দাবি করেন, শহরে চলাচলকারী অনেক সিএনজির বৈধ কাগজপত্র নেই। তিনি অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কঠোর নজরদারির আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোফাকখারুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তবে পরদিন থেকে অভিযান চালানো হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ডিসি কার্যালয় চত্বরে সিএনজি দাঁড়ানোর কোনো অনুমতি নেই। তিনি জানান, নিচে বিআরটিএ অফিস থাকায় অনেকে সেই অজুহাতে সেখানে অবস্থান করেন এবং পরদিন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

ডিসি কার্যালয় চত্বরে সিএনজির দখল, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আপডেটের সময়: ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ডিসি কার্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে রয়েছে। অনেক চালক দীর্ঘ সময় ধরে সেখানে যাত্রী নেওয়ার অপেক্ষায় অবস্থান করেন, ফলে পুরো এলাকাটি কার্যত একটি অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

একই সড়কে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, নির্বাচন অফিস, ট্রাফিক পুলিশ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। এর মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে সিএনজি পার্কিং ও যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ