ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ফজলুল হক ঝগড়া থামানোর চেষ্টা করলে নোবেল শেখ নামে এক ব্যক্তি ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সবাই মিলে ফজলুল হককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  নবম পে-স্কেলের গেজেট কবে, ২০ গ্রেডে কার বেতন কত?

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে নিহতের ছেলে ফারুক একটি হত্যা মামলার বাদী ছিলেন। ওই মামলার আসামিদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপসের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। এ কারণে হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. রবিন নামে একজনকে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক

আপডেটের সময়: ০৮:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ফজলুল হক ঝগড়া থামানোর চেষ্টা করলে নোবেল শেখ নামে এক ব্যক্তি ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সবাই মিলে ফজলুল হককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ৮৭ বছরের অপেক্ষার অবসান, রোনালদোর আল নাসরের নতুন বিশ্বরেকর্ড

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে নিহতের ছেলে ফারুক একটি হত্যা মামলার বাদী ছিলেন। ওই মামলার আসামিদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপসের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। এ কারণে হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ