ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয় ও বিএম কলেজের সামনে আগুন একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ফজলুল হক ঝগড়া থামানোর চেষ্টা করলে নোবেল শেখ নামে এক ব্যক্তি ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সবাই মিলে ফজলুল হককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে নিহতের ছেলে ফারুক একটি হত্যা মামলার বাদী ছিলেন। ওই মামলার আসামিদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপসের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। এ কারণে হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. রবিন নামে একজনকে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন আটক

আপডেটের সময়: ০৮:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ফজলুল হক ঝগড়া থামানোর চেষ্টা করলে নোবেল শেখ নামে এক ব্যক্তি ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা সবাই মিলে ফজলুল হককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে নিহতের ছেলে ফারুক একটি হত্যা মামলার বাদী ছিলেন। ওই মামলার আসামিদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপসের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। এ কারণে হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের