ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ম্যানিলায় বাংলাদেশ–পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় করেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের ধারাবাহিকতা পর্যালোচনা করা হয়। এ সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

এ ছাড়া দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর সরাসরি বিমান চলাচল শুরু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানান দুই মন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়েও তারা মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ম্যানিলায় বাংলাদেশ–পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার

আপডেটের সময়: ০২:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় করেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের ধারাবাহিকতা পর্যালোচনা করা হয়। এ সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

এ ছাড়া দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর সরাসরি বিমান চলাচল শুরু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানান দুই মন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়েও তারা মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।