ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেরিন ড্রাইভে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক সাবেক এমপি বদির ঘনিষ্ঠ আত্মীয়

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠ আত্মীয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত তমিম গোলালের ছেলে। স্থানীয়দের দাবি, এর আগেও প্রায় পাঁচ-ছয় বছর আগে ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন

বাসে তল্লাশিতে উদ্ধার ইয়াবা

কোস্টগার্ড জানায়, যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই হাফেজ উল্লাহকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

সাবেক এমপি বদির আত্মীয়, দল থেকে বহিষ্কৃত

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর জানান, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফা। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি আরও জানান, ২০২৩ সালে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর গঠিত নতুন কমিটিতে তিনি আর কোনো দায়িত্ব পাননি।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হাফেজ উল্লাহ বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও তার কোনো সাংগঠনিক পদ ছিল না।

মাদকবিরোধী অভিযান চলবে

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

মেরিন ড্রাইভে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক সাবেক এমপি বদির ঘনিষ্ঠ আত্মীয়

আপডেটের সময়: ০৯:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠ আত্মীয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত তমিম গোলালের ছেলে। স্থানীয়দের দাবি, এর আগেও প্রায় পাঁচ-ছয় বছর আগে ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

বাসে তল্লাশিতে উদ্ধার ইয়াবা

কোস্টগার্ড জানায়, যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই হাফেজ উল্লাহকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক