ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসজুড়ে দেশের ওপর কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয়ও সক্রিয় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যা দেখা দিতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও থাকতে পারে।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

সংস্থাটি জানিয়েছে, তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিতে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার আশঙ্কা নেই।

চার সপ্তাহের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি

  • প্রথম সপ্তাহ (১–৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকবে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • দ্বিতীয় সপ্তাহ (৯–১৬ আগস্ট): বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এতে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
  • তৃতীয় সপ্তাহ (১৭–২৪ আগস্ট): শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
  • চতুর্থ সপ্তাহ (২৫–৩১ আগস্ট): বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম গড়ে উঠতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

এছাড়া সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও এ দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশ থেকে দেখা যাবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

আপডেটের সময়: ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসজুড়ে দেশের ওপর কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয়ও সক্রিয় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যা দেখা দিতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও থাকতে পারে।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

সংস্থাটি জানিয়েছে, তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিতে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার আশঙ্কা নেই।

চার সপ্তাহের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি

  • প্রথম সপ্তাহ (১–৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকবে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • দ্বিতীয় সপ্তাহ (৯–১৬ আগস্ট): বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এতে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
  • তৃতীয় সপ্তাহ (১৭–২৪ আগস্ট): শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
  • চতুর্থ সপ্তাহ (২৫–৩১ আগস্ট): বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম গড়ে উঠতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই