ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জার-সংক্রান্ত তথ্য চেয়ে মেটার কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

তিনি বলেন, তদন্তে সাবেক সেনা কর্মকর্তাসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম বা ছবি ব্যবহার করা একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টের কিছু ব্যবহারকারী আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এডিটর ও অ্যাডমিন হিসেবেও যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে মেজর (অব.) মোজাফফর হোসেনের সঙ্গে তাদের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে। এ কারণেই মেটার কাছে সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

তানভীর হাসান জোহা বলেন, প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে এসব অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী, তাদের পারস্পরিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের

তিনি আরও জানান, তদন্তে মোজাফফর হোসেনের ব্যবহৃত একটি ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ ডিভাইসে লগইনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার সঙ্গে কারা যোগাযোগ রেখেছিলেন, তিনি কবে দেশে এসেছেন এবং কোনো ভুয়া ইলেকট্রনিক বা শারীরিক পরিচয় ব্যবহার করেছেন কি না—সেসব বিষয়ও তদন্তে উঠে আসতে পারে।

এর আগে, ২৩ জুলাই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ

প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর

মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি

আপডেটের সময়: ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জার-সংক্রান্ত তথ্য চেয়ে মেটার কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

তিনি বলেন, তদন্তে সাবেক সেনা কর্মকর্তাসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম বা ছবি ব্যবহার করা একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টের কিছু ব্যবহারকারী আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এডিটর ও অ্যাডমিন হিসেবেও যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে মেজর (অব.) মোজাফফর হোসেনের সঙ্গে তাদের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে। এ কারণেই মেটার কাছে সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

তানভীর হাসান জোহা বলেন, প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে এসব অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী, তাদের পারস্পরিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: কী সুবিধা, কিনবেন যেভাবে

তিনি আরও জানান, তদন্তে মোজাফফর হোসেনের ব্যবহৃত একটি ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ ডিভাইসে লগইনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার সঙ্গে কারা যোগাযোগ রেখেছিলেন, তিনি কবে দেশে এসেছেন এবং কোনো ভুয়া ইলেকট্রনিক বা শারীরিক পরিচয় ব্যবহার করেছেন কি না—সেসব বিষয়ও তদন্তে উঠে আসতে পারে।

এর আগে, ২৩ জুলাই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১