
বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ সংস্থার সংশোধনী বিল পাস হয়েছে। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) (সংশোধন) বিল ২০২৬ কণ্ঠভোটে অনুমোদন পায়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করলে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল দুটি পাস হয়।
সংশোধিত আইনে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৬৫ বছর বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। একইভাবে আইডিআরএ আইনে থাকা ৬৭ বছর বয়সসীমার বিধানও উঠিয়ে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালনের সুযোগ আরও বিস্তৃত করা এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানো।
তবে বিরোধী দল এ সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাবি করে, এতে নির্দিষ্ট বয়সসীমার সুরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর নেতৃত্ব কাঠামোতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদকের নাম 





















