ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা কলকাতা হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল সাতক্ষীরার সাজুর মরদেহ খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন গরু চুরির অভিযোগে ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১, আহত ১ রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, রাজধানীর ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

রাজধানীতে গ্যাস সংকট যেন কাটছেই না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। এতে চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থায়ও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

সপ্তাহের শেষ কর্মদিবসে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেক চালক প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সরবরাহ বন্ধ থাকা ও স্বল্পচাপের কারণে বেশ কয়েকটি স্টেশন কার্যক্রমও বন্ধ রেখেছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের ওপর। সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকদের অনেকেই বলছেন, গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাচ্ছে। ফলে নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে কমে যাচ্ছে তাদের দৈনিক আয়, বাড়ছে সংসারের খরচ সামলানোর চাপ।

আরও পড়ুনঃ  নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

এদিকে পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায়। রাজধানীতেও এর ফলে সংকট আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় শুধু চালকরাই নন, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও। সিএনজিনির্ভর যানবাহন কম চলায় অনেক এলাকায় যাতায়াতে বাড়তি সময় লাগছে। একই সঙ্গে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে সড়কে যানবাহনের চাপও তৈরি হচ্ছে।

দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রাজধানীর পরিবহন খাতে এই সংকটের প্রভাব আরও বাড়তে পারে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন চালকসহ নগরবাসী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, রাজধানীর ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি

আপডেটের সময়: ০৯:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

রাজধানীতে গ্যাস সংকট যেন কাটছেই না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। এতে চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থায়ও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

সপ্তাহের শেষ কর্মদিবসে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেক চালক প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সরবরাহ বন্ধ থাকা ও স্বল্পচাপের কারণে বেশ কয়েকটি স্টেশন কার্যক্রমও বন্ধ রেখেছে।

আরও পড়ুনঃ  মিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জব্দ ৭০ ব্যাটারি

গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের ওপর। সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকদের অনেকেই বলছেন, গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাচ্ছে। ফলে নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে কমে যাচ্ছে তাদের দৈনিক আয়, বাড়ছে সংসারের খরচ সামলানোর চাপ।

আরও পড়ুনঃ  মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

এদিকে পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায়। রাজধানীতেও এর ফলে সংকট আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ  জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার