ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা দেশে হামের ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড়, ফয়সাল ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বারবার হেঁচকি উঠছে? কখন এটি হতে পারে গুরুতর অসুস্থতার সংকেত আমিরাতের আকাশে ইরানের ড্রোন ধ্বংস, কঠিন জবাবের হুঁশিয়ারি বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক, সংসদ কার্যকর করার ওপর গুরুত্ব আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যেকোনো সময় বাঁধ ভাঙার শঙ্কা, নেপালকে চীনের সতর্কতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যার পর তৈরি হওয়া একটি হ্রদের প্রাকৃতিক বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে নেপালকে সতর্ক করেছে চীন।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্রদের পানির রঙ ক্রমেই গাঢ় হচ্ছে। এটিকে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তবে হ্রদে পানির পরিমাণ খুব বেশি না হওয়ায় বাঁধ ভেঙে গেলেও বড় ধরনের বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছে চীন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় চীনা কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহের শুরুতে নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর নদীর গতিপথ আটকে গিয়ে হ্রদটির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

চীনের সতর্কবার্তায় বলা হয়েছে, হ্রদের পানির রঙ ক্রমেই গাঢ় হয়ে যাচ্ছে। এর অর্থ হতে পারে, প্রাকৃতিক বাঁধটি যেকোনো সময় ভেঙে যেতে পারে।

বাঁধ ভেঙে গেলে নিম্নাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ কিছুটা বাড়তে পারে। তবে বড় ধরনের প্লাবনের আশঙ্কা কম বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ধসে পড়া মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে তৈরি হওয়া প্রাকৃতিক বাঁধের কারণে হ্রদটি সৃষ্টি হয়েছে। এটি চীনের চোচেন নদী ও নেপালের পুরেপু নদীর মিলনস্থলের কাছে অবস্থিত।

আরও পড়ুনঃ  দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হ্রদটির পানির স্তর ধীরে ধীরে বাড়ছে। শুক্রবার (২৮ আগস্ট) পর্যন্ত সেখানে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমেছে।

হ্রদের বাঁধ ভেঙে গেলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা জানতে চীন বন্যার পানির প্রবাহ নিয়ে মডেলিং করেছে। তাদের হিসাব অনুযায়ী, বাঁধ ভেঙে গেলে নদীতে পানির সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুনঃ  জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির

এর আগে চীন জানিয়েছিল, আগামী তিন দিনে হ্রদটিতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে পুরো এলাকা নজরদারি করছে চীনা কর্তৃপক্ষ।

এদিকে নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেপালেই ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনের তিব্বতে মারা গেছেন পাঁচজন।

দুই দেশ মিলিয়ে এখনো ২ হাজার ৫০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

যেকোনো সময় বাঁধ ভাঙার শঙ্কা, নেপালকে চীনের সতর্কতা

আপডেটের সময়: ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যার পর তৈরি হওয়া একটি হ্রদের প্রাকৃতিক বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে নেপালকে সতর্ক করেছে চীন।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্রদের পানির রঙ ক্রমেই গাঢ় হচ্ছে। এটিকে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তবে হ্রদে পানির পরিমাণ খুব বেশি না হওয়ায় বাঁধ ভেঙে গেলেও বড় ধরনের বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছে চীন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় চীনা কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহের শুরুতে নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর নদীর গতিপথ আটকে গিয়ে হ্রদটির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চীনের সতর্কবার্তায় বলা হয়েছে, হ্রদের পানির রঙ ক্রমেই গাঢ় হয়ে যাচ্ছে। এর অর্থ হতে পারে, প্রাকৃতিক বাঁধটি যেকোনো সময় ভেঙে যেতে পারে।

বাঁধ ভেঙে গেলে নিম্নাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ কিছুটা বাড়তে পারে। তবে বড় ধরনের প্লাবনের আশঙ্কা কম বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ধসে পড়া মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে তৈরি হওয়া প্রাকৃতিক বাঁধের কারণে হ্রদটি সৃষ্টি হয়েছে। এটি চীনের চোচেন নদী ও নেপালের পুরেপু নদীর মিলনস্থলের কাছে অবস্থিত।

আরও পড়ুনঃ  নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক