ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করল তুরস্ক-সোমালিয়া বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের কবল থেকে একটি জিম্মি জাহাজ মুক্ত করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী। প্রায় ১০ দিন ধরে চলা যৌথ অভিযানে জলদস্যুদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে এবং ১৪ জন জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে সোমালি সরকার।

শনিবার (৩০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সোমালি সরকার জানায়, ধারাবাহিক সামরিক চাপের মুখে একপর্যায়ে বাকি জলদস্যুরা জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়। পরে যৌথ বাহিনী এমভি লাতুফ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং সেটিকে নিরাপদে পুনরায় যাত্রা শুরু করতে সহায়তা করে।

আরও পড়ুনঃ  দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী এমভি লাতুফ জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন

জাহাজে তুরস্কের তৈরি অস্ত্র থাকার দাবি

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ।

সোমালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমালিয়ার জলসীমায় ফের জলদস্যু তৎপরতা

সাম্প্রতিক সময়ে সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

এ অবস্থায় সোমালিয়ার জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তুরস্ক ও সোমালিয়ার যৌথ অভিযানে জিম্মি জাহাজ উদ্ধারের ঘটনা জলদস্যু দমনে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করল তুরস্ক-সোমালিয়া বাহিনী

আপডেটের সময়: ০৫:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের কবল থেকে একটি জিম্মি জাহাজ মুক্ত করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী। প্রায় ১০ দিন ধরে চলা যৌথ অভিযানে জলদস্যুদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে এবং ১৪ জন জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে সোমালি সরকার।

শনিবার (৩০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সোমালি সরকার জানায়, ধারাবাহিক সামরিক চাপের মুখে একপর্যায়ে বাকি জলদস্যুরা জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়। পরে যৌথ বাহিনী এমভি লাতুফ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং সেটিকে নিরাপদে পুনরায় যাত্রা শুরু করতে সহায়তা করে।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী এমভি লাতুফ জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

জাহাজে তুরস্কের তৈরি অস্ত্র থাকার দাবি

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ।

সোমালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমালিয়ার জলসীমায় ফের জলদস্যু তৎপরতা

সাম্প্রতিক সময়ে সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী