ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত ১,৩০৮, নিখোঁজ ৫,৬২৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

 

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অন্যদিকে, চীনের তিব্বতে একই দুর্যোগে প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। ফলে গত ২৬ আগস্ট শুরু হওয়া এই ভয়াবহ দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে

নিখোঁজদের বড় অংশ বিদেশি

নেপাল ও তিব্বতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের কৈলাস-মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

কৈলাস-মানস সরোবর হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হওয়ায় সেখানে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাতায়াত করেন।

বন্যার পানিতে মরদেহ পৌঁছেছে ভারতেও

ভয়াবহ বন্যার স্রোতে নেপাল ও তিব্বত থেকে ভেসে যাওয়া মরদেহ ভারতের বিভিন্ন এলাকায়ও পৌঁছেছে। এখন পর্যন্ত ভারত থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

তবে এসব মরদেহ নেপাল বা তিব্বতের সরকারি মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

সূত্র: এএফপি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত ১,৩০৮, নিখোঁজ ৫,৬২৪

আপডেটের সময়: ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

 

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অন্যদিকে, চীনের তিব্বতে একই দুর্যোগে প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। ফলে গত ২৬ আগস্ট শুরু হওয়া এই ভয়াবহ দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

নিখোঁজদের বড় অংশ বিদেশি

নেপাল ও তিব্বতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের কৈলাস-মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

কৈলাস-মানস সরোবর হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হওয়ায় সেখানে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাতায়াত করেন।

বন্যার পানিতে মরদেহ পৌঁছেছে ভারতেও

ভয়াবহ বন্যার স্রোতে নেপাল ও তিব্বত থেকে ভেসে যাওয়া মরদেহ ভারতের বিভিন্ন এলাকায়ও পৌঁছেছে। এখন পর্যন্ত ভারত থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

তবে এসব মরদেহ নেপাল বা তিব্বতের সরকারি মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

সূত্র: এএফপি