ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে বক্তব্যে বাধার অভিযোগ, ‘অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’ বললেন রুমিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আগের দিন বক্তব্য দেওয়ার সময় বাধা এবং পরে গালাগালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রসঙ্গ তুলে ধরেন।

‘এ ধরনের আচরণ গণতান্ত্রিক সংসদে হয় না’

রুমিন ফারহানা বলেন, আগের দিন সংসদে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে সংসদে ভিন্নমত প্রকাশ বা নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ আছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী

তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্য শেষ করার পরও যে ধরনের আচরণ তিনি লক্ষ্য করেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রুমিন অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার পর তার আশপাশে থাকা কয়েকজন সংসদ সদস্য তাকে ‘অকথ্য ভাষায়’ গালাগালি করেছেন। তার ভাষ্য, এ ধরনের আচরণ কোনো সংসদীয় রীতি-নীতির মধ্যে পড়ে না।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

একাদশ সংসদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একাদশ সংসদেও তিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন বিএনপির পক্ষে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তাকে এমন আচরণের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে ভোটের মাধ্যমে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যদি ন্যূনতম পরিবর্তনও না ঘটে, তাহলে বিরোধী দলের সদস্য হয়ে শুধু ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

সংযত থাকার আহ্বান স্পিকারের

রুমিন ফারহানার বক্তব্যের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আশ্বস্ত করে বলেন, আগের দিন যা হওয়ার হয়েছে। এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে।

স্পিকার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সরকারি ও বিরোধী—উভয় দলের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় সংযত থাকবেন এবং সংসদীয় পরিবেশ বজায় রাখবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

সংসদে বক্তব্যে বাধার অভিযোগ, ‘অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’ বললেন রুমিন

আপডেটের সময়: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আগের দিন বক্তব্য দেওয়ার সময় বাধা এবং পরে গালাগালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রসঙ্গ তুলে ধরেন।

‘এ ধরনের আচরণ গণতান্ত্রিক সংসদে হয় না’

রুমিন ফারহানা বলেন, আগের দিন সংসদে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে সংসদে ভিন্নমত প্রকাশ বা নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ আছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্য শেষ করার পরও যে ধরনের আচরণ তিনি লক্ষ্য করেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রুমিন অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার পর তার আশপাশে থাকা কয়েকজন সংসদ সদস্য তাকে ‘অকথ্য ভাষায়’ গালাগালি করেছেন। তার ভাষ্য, এ ধরনের আচরণ কোনো সংসদীয় রীতি-নীতির মধ্যে পড়ে না।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

একাদশ সংসদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একাদশ সংসদেও তিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন বিএনপির পক্ষে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তাকে এমন আচরণের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে ভোটের মাধ্যমে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যদি ন্যূনতম পরিবর্তনও না ঘটে, তাহলে বিরোধী দলের সদস্য হয়ে শুধু ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান