ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তারের আগে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ একটি রিটের রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

নালিশি মামলায় পরিচয় নিশ্চিতের নির্দেশ

রায়ে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রেও পরিচয় নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন আদালত। এ জন্য মামলার সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি এবং সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয়পত্রের কপি সংযুক্ত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালতের এই নির্দেশনার ফলে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদী ও আইনজীবীর পরিচয় যাচাইয়ের সুযোগ আরও জোরদার হবে।

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের ঘটনায় রিট

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরিফ নিয়াজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার পর বিষয়টি আদালতের নজরে আসে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

ঘটনাটিকে কেন্দ্র করে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটের শুনানি নিয়ে আদালত এর আগে রুলসহ আদেশ দিয়েছিলেন।

সেই রুলের নিষ্পত্তি করে সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে যারা ছিলেন

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।

হাইকোর্টের এ নির্দেশের মাধ্যমে ভুয়া বা সন্দেহজনক পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারের ঝুঁকি কমানোর পাশাপাশি নালিশি মামলায় বাদী ও আইনজীবীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আপডেটের সময়: ০৭:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তারের আগে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ একটি রিটের রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

নালিশি মামলায় পরিচয় নিশ্চিতের নির্দেশ

রায়ে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রেও পরিচয় নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন আদালত। এ জন্য মামলার সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি এবং সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয়পত্রের কপি সংযুক্ত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালতের এই নির্দেশনার ফলে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদী ও আইনজীবীর পরিচয় যাচাইয়ের সুযোগ আরও জোরদার হবে।

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের ঘটনায় রিট

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরিফ নিয়াজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার পর বিষয়টি আদালতের নজরে আসে।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

ঘটনাটিকে কেন্দ্র করে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটের শুনানি নিয়ে আদালত এর আগে রুলসহ আদেশ দিয়েছিলেন।

সেই রুলের নিষ্পত্তি করে সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ