ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্য ১৫ কার্যদিবসে খালাসের নির্দেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরার নৌকাকে গভীরে না যাওয়ার নির্দেশ ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

দ্বিতীয়বারের মতো মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। দুই বছর পর আবারও কন্যাসন্তানের মা-বাবা হলেন এই তারকা জুটি।

সন্তানের জন্মের আগে মন্দিরে দীপিকা-রণবীর

দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।

আরও পড়ুনঃ  সত্য, ন্যায় ও মানবতার আদর্শে মহানবী হজরত মুহাম্মদ (সা.)

প্রথম সন্তান দুয়ার জন্মের দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে তাদের দেখা গিয়েছিল।

অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ

দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতায় সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেসব ছবিতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও।

একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ছবিগুলোর সঙ্গে ভক্তদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য ধন্যবাদও জানান তিনি।

প্রেম থেকে বিয়ে

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের প্রেমের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান করেন তারা।

আরও পড়ুনঃ  সংবিধান সংস্কার নিয়ে অবস্থান জানাতে দুপুরে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন এই তারকা জুটি। কঙ্কনি ও সিন্ধি সংস্কৃতির ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা-বাবা হন দীপিকা ও রণবীর। দুই বছর পর তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর

আপডেটের সময়: ১০:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বারের মতো মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। দুই বছর পর আবারও কন্যাসন্তানের মা-বাবা হলেন এই তারকা জুটি।

সন্তানের জন্মের আগে মন্দিরে দীপিকা-রণবীর

দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।

আরও পড়ুনঃ  সত্য, ন্যায় ও মানবতার আদর্শে মহানবী হজরত মুহাম্মদ (সা.)

প্রথম সন্তান দুয়ার জন্মের দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে তাদের দেখা গিয়েছিল।

অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ

দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর।

আরও পড়ুনঃ  তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম