ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ত্রাণ নিতে এসে প্রাণ গেল ২৬ জনের, ইউক্রেনে রুশ বোমা হামলায় ভয়াবহ হতাহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ওই এলাকায় আকাশ থেকে অন্তত ৯টি বোমা ফেলা হয়। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় তিন হাজার কেজি। এতে হতাহতের ঘটনা ঘটে। জাপোরিঝঝিয়া অঞ্চলের প্রধান মিখাইলো সেমিকিন জানান, হামলায় পাঁচজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবরও পাওয়া যায়।

জেলেনস্কি বলেন, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় হামলা হয় সেখানে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর তৈরি হওয়া বিশাল গর্ত ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশির ভিডিও প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন জেলেনস্কি। পরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ ডিএসএনএস দুই উদ্ধারকর্মী ও চার পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সোমবার গভীর রাতে দেওয়া ভিডিও বক্তব্যে জেলেনস্কি জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

জেলেনস্কির অভিযোগ, কোমিশুভাখার স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহে সোমবার সেখানে মানবিক সহায়তা পেতেন। বিষয়টি রাশিয়ার অজানা থাকার কথা নয়। তাঁর মতে, এ হামলা প্রমাণ করে রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির সময় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেনের যৌথ অভিযান সফল হয়েছিল। তখন শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া তার বিপরীত বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

অঞ্চলটির প্রধান মিখাইলো সেমিকিন রুশ হামলাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। তবে এলাকায় রাশিয়ার ড্রোন হামলার কারণে কয়েক দফায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।

ফেব্রুয়ারিতে আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়ার হামলা জোরদার হয়েছে। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ হয়ে এসেছে ইউক্রেনের।

তবে আসন্ন আলোচনায় বড় কোনো অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে না। উইটকফ জানিয়েছেন, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক সহায়তা এবং শান্তির পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ব্রাসেলসে ইউরোপীয় ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ত্রাণ নিতে এসে প্রাণ গেল ২৬ জনের, ইউক্রেনে রুশ বোমা হামলায় ভয়াবহ হতাহত

আপডেটের সময়: ০১:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ওই এলাকায় আকাশ থেকে অন্তত ৯টি বোমা ফেলা হয়। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় তিন হাজার কেজি। এতে হতাহতের ঘটনা ঘটে। জাপোরিঝঝিয়া অঞ্চলের প্রধান মিখাইলো সেমিকিন জানান, হামলায় পাঁচজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবরও পাওয়া যায়।

জেলেনস্কি বলেন, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় হামলা হয় সেখানে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর তৈরি হওয়া বিশাল গর্ত ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশির ভিডিও প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন জেলেনস্কি। পরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ ডিএসএনএস দুই উদ্ধারকর্মী ও চার পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সোমবার গভীর রাতে দেওয়া ভিডিও বক্তব্যে জেলেনস্কি জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

জেলেনস্কির অভিযোগ, কোমিশুভাখার স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহে সোমবার সেখানে মানবিক সহায়তা পেতেন। বিষয়টি রাশিয়ার অজানা থাকার কথা নয়। তাঁর মতে, এ হামলা প্রমাণ করে রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির সময় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেনের যৌথ অভিযান সফল হয়েছিল। তখন শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া তার বিপরীত বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

অঞ্চলটির প্রধান মিখাইলো সেমিকিন রুশ হামলাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। তবে এলাকায় রাশিয়ার ড্রোন হামলার কারণে কয়েক দফায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক