ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

মানুষের হক বা অধিকার রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলার ইবাদতে অবহেলা করলে বান্দা তওবার মাধ্যমে ক্ষমা লাভ করতে পারে। কিন্তু মানুষের অধিকার নষ্ট করার বিষয়টি আরও সংবেদনশীল। কারণ এতে আল্লাহর হকের পাশাপাশি অন্য মানুষের অধিকারও জড়িত। তাই এ ধরনের অপরাধের জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়; যার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, তার দায় থেকেও মুক্ত হতে হবে।

মানুষের হক নষ্ট করার পরিণতি

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। (বুখারি, হাদিস: ২৪৪৯)

মানুষের অধিকার নষ্ট করার ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার অর্থ-সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না। বরং অন্যের অধিকার নষ্ট করার কারণে নিজের নেক আমল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে।

রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব হলো সেই ব্যক্তি, যার কোনো দিরহাম বা সম্পদ নেই। তখন তিনি বলেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে প্রত্যেক মজলুমকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে মজলুমদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম, হাদিস: ২৫৮১)

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া তওবার শর্ত

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের ওপর কোনো জুলুম করেছে, সে যেন তার কাছ থেকে এর দায়মুক্তি নিয়ে নেয়। (বুখারি, হাদিস: ৬৫৩৪)

আল্লামা আলাউদ্দিন কাসানি (রহ.) তওবার আলোচনা করতে গিয়ে বলেন, তওবার পূর্ণতা হলো আত্মসাৎ করা সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। সম্পদ মালিকের কাছে পৌঁছে গেলে চোরের বিরুদ্ধে তার আর কোনো দাবি অবশিষ্ট থাকে না। (বাদায়েউস সানায়ে: ৭/৯৬)

ইমাম নববি (রহ.) তওবা কবুল হওয়ার শর্ত সম্পর্কে বলেন, গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে তওবার জন্য অতিরিক্ত একটি শর্ত রয়েছে। তা হলো, সংশ্লিষ্ট ব্যক্তির অধিকারের দায় থেকে মুক্ত হওয়া। অধিকারটি সম্পদ বা এ ধরনের কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হলে তা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আর অপবাদ বা এ জাতীয় কোনো অধিকারের ক্ষেত্রে নিজেকে তার প্রতিশোধ গ্রহণের সুযোগ দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে। গিবত বা পরনিন্দার ক্ষেত্রে যার গিবত করা হয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে। (শরহুন নববি, ১৭/২৪-২৫; রিয়াজুস সালেহিন, পৃষ্ঠা: ৪১)

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) মানুষের অধিকার ও তওবার পার্থক্য তুলে ধরে বলেন, মজলুমের অধিকার জালিমের ক্ষমা প্রার্থনার কারণে বিলুপ্ত হয় না। সে হত্যাকারী হোক কিংবা অন্য কোনোভাবে মানুষের ওপর জুলুমকারী হোক—শুধু ক্ষমা প্রার্থনার মাধ্যমে মজলুমের অধিকার রহিত হয় না। (মাজমুউল ফাতাওয়া: ৩৪/১৩৮)

এসব বক্তব্য থেকে বোঝা যায়, মানুষের অধিকার নষ্ট করার পর তওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, তার পাওনা যথাযথভাবে ফিরিয়ে দেওয়াও জরুরি। (তাফসিরে কুরতুবি: ১৮/১৯৯, মুগনিল মুহতাজ: ৪/৪৩৯, আর-রিসালাহ: ১/১৫৫, মাদারিজুস সালিকিন: ১/৫৯২, আনফাসে ঈসা, পৃষ্ঠা: ১৯৮, আল-ফাওয়াকিহুদ দাওয়ানি: ২/৩০২, ইসলাহি খুতুবাত: ২৩/৫৯, ফতোয়ায়ে লাজনায়ে দায়েমা: ২৪/৩৫৭)

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কীভাবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে?

মানুষের হক নষ্ট করার ধরন অনুযায়ী তা ফিরিয়ে দেওয়ার পদ্ধতিও ভিন্ন।

  • সম্পদ আত্মসাৎ করলে: যার সম্পদ নেওয়া হয়েছে, তা তাকে ফিরিয়ে দিতে হবে।
  • ঋণ থাকলে: যথাযথভাবে ঋণ পরিশোধ করতে হবে।
  • সম্মানহানি করলে: যথাসম্ভব ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মান পুনরুদ্ধার করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে।
  • গিবত বা অপবাদ দিলে: ক্ষতির ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। যেখানে তার বদনাম করা হয়েছে, সেখানে তার ভালো দিকও তুলে ধরা উচিত।

তবে অধিকারীকে খুঁজে পাওয়া না গেলে, তিনি মারা গেলে কিংবা সরাসরি ক্ষমা চাইলে নতুন করে বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকলে পরিস্থিতি অনুযায়ী বিজ্ঞ আলেমের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সুতরাং মানুষের অধিকার নষ্ট করার পর আন্তরিক তওবার পাশাপাশি সেই অধিকার ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করাও জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

আপডেটের সময়: ০৭:৪২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মানুষের হক বা অধিকার রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলার ইবাদতে অবহেলা করলে বান্দা তওবার মাধ্যমে ক্ষমা লাভ করতে পারে। কিন্তু মানুষের অধিকার নষ্ট করার বিষয়টি আরও সংবেদনশীল। কারণ এতে আল্লাহর হকের পাশাপাশি অন্য মানুষের অধিকারও জড়িত। তাই এ ধরনের অপরাধের জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়; যার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, তার দায় থেকেও মুক্ত হতে হবে।

মানুষের হক নষ্ট করার পরিণতি

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। (বুখারি, হাদিস: ২৪৪৯)

মানুষের অধিকার নষ্ট করার ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার অর্থ-সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না। বরং অন্যের অধিকার নষ্ট করার কারণে নিজের নেক আমল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে।

রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব হলো সেই ব্যক্তি, যার কোনো দিরহাম বা সম্পদ নেই। তখন তিনি বলেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে প্রত্যেক মজলুমকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে মজলুমদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম, হাদিস: ২৫৮১)

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া তওবার শর্ত

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের ওপর কোনো জুলুম করেছে, সে যেন তার কাছ থেকে এর দায়মুক্তি নিয়ে নেয়। (বুখারি, হাদিস: ৬৫৩৪)

আল্লামা আলাউদ্দিন কাসানি (রহ.) তওবার আলোচনা করতে গিয়ে বলেন, তওবার পূর্ণতা হলো আত্মসাৎ করা সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। সম্পদ মালিকের কাছে পৌঁছে গেলে চোরের বিরুদ্ধে তার আর কোনো দাবি অবশিষ্ট থাকে না। (বাদায়েউস সানায়ে: ৭/৯৬)

ইমাম নববি (রহ.) তওবা কবুল হওয়ার শর্ত সম্পর্কে বলেন, গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে তওবার জন্য অতিরিক্ত একটি শর্ত রয়েছে। তা হলো, সংশ্লিষ্ট ব্যক্তির অধিকারের দায় থেকে মুক্ত হওয়া। অধিকারটি সম্পদ বা এ ধরনের কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হলে তা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আর অপবাদ বা এ জাতীয় কোনো অধিকারের ক্ষেত্রে নিজেকে তার প্রতিশোধ গ্রহণের সুযোগ দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে। গিবত বা পরনিন্দার ক্ষেত্রে যার গিবত করা হয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে। (শরহুন নববি, ১৭/২৪-২৫; রিয়াজুস সালেহিন, পৃষ্ঠা: ৪১)

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) মানুষের অধিকার ও তওবার পার্থক্য তুলে ধরে বলেন, মজলুমের অধিকার জালিমের ক্ষমা প্রার্থনার কারণে বিলুপ্ত হয় না। সে হত্যাকারী হোক কিংবা অন্য কোনোভাবে মানুষের ওপর জুলুমকারী হোক—শুধু ক্ষমা প্রার্থনার মাধ্যমে মজলুমের অধিকার রহিত হয় না। (মাজমুউল ফাতাওয়া: ৩৪/১৩৮)

এসব বক্তব্য থেকে বোঝা যায়, মানুষের অধিকার নষ্ট করার পর তওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, তার পাওনা যথাযথভাবে ফিরিয়ে দেওয়াও জরুরি। (তাফসিরে কুরতুবি: ১৮/১৯৯, মুগনিল মুহতাজ: ৪/৪৩৯, আর-রিসালাহ: ১/১৫৫, মাদারিজুস সালিকিন: ১/৫৯২, আনফাসে ঈসা, পৃষ্ঠা: ১৯৮, আল-ফাওয়াকিহুদ দাওয়ানি: ২/৩০২, ইসলাহি খুতুবাত: ২৩/৫৯, ফতোয়ায়ে লাজনায়ে দায়েমা: ২৪/৩৫৭)

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা