ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সাবেক সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রামেক হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে গোপন বৈঠকের উদ্দেশ্যে শুভ সরকার ও নাহিদ রানা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের কক্ষে যান। এ খবর পেয়ে শিক্ষানবিশ চিকিৎসকেরা পরিচালকের কক্ষের সামনে জড়ো হন।

আরও পড়ুনঃ  অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

তাঁরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গেট ভেঙে কক্ষে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পরে তা সম্ভব না হলেও হাসপাতালের পরিচালক ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়।

একপর্যায়ে পরিচালকের কক্ষ থেকে ওই দুই নেতাকে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। পরে তাঁদের রাজপাড়া থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ মো. শামীম আহমেদ জানান, ওই দুই চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য বাতিল করা হয়েছিল। সেই ইন্টার্নশিপ পুনর্বহালের বিষয়ে পরিচালকের সঙ্গে দেখা করতেই তাঁরা এসেছিলেন।

আরও পড়ুনঃ  ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

তবে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন ধারণা থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা ঘটনাটিকে সেই কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে মনে করেছিলেন বলে জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা

আপডেটের সময়: ০৩:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬