ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন আবারও জোরালো হয়েছে। গত বছর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে কাজের আলোচনা ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। এবার আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির নাম। আর নতুন করে এই গুঞ্জনে ইন্ধন জুগিয়েছেন খোদ শাকিব খান।

গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকার অভিনয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব নিজেই পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের কথা জানান।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

অনুষ্ঠানে শাকিব বলেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেত্রীও অভিনয় করছেন।

তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেননি শাকিব। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্টে তাঁকে দেখা যাবে, সেটিও স্পষ্ট করেননি। ফলে তাঁর বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

‘মহব্বত’ ঘিরেই যত আলোচনা

আগামী বছরের দুই ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবং কোরবানির ঈদে হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে এখনো কোনো সিনেমার নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় টালিউডের কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন। সে ক্ষেত্রে শাকিবের বক্তব্যে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কথাই উঠে এসেছে বলে ধারণা করছেন অনেকে। আর এই সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি থাকতে পারেন বলেও আলোচনা চলছে। তবে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি।

পারিবারিক ও রোমান্টিক গল্পের আবহে নির্মিত হতে যাচ্ছে ‘মহব্বত’। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাতেই তাঁর বিপরীতে ছিলেন বিদেশি অভিনেত্রী।

আরও পড়ুনঃ  নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

নতুন সিনেমার নায়িকার নাম প্রকাশের অপেক্ষা

চলতি সপ্তাহেই ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিবের নতুন সিনেমার নাম ও বিস্তারিত জানানোর কথা রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে আসতে পারে নায়িকার নামও। এর আগে এই পরিচালকের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান।

সব মিলিয়ে পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে শাকিবের নতুন সিনেমার গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে কে থাকছেন তাঁর বিপরীতে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

আপডেটের সময়: ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন আবারও জোরালো হয়েছে। গত বছর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে কাজের আলোচনা ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। এবার আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির নাম। আর নতুন করে এই গুঞ্জনে ইন্ধন জুগিয়েছেন খোদ শাকিব খান।

গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকার অভিনয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব নিজেই পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের কথা জানান।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

অনুষ্ঠানে শাকিব বলেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেত্রীও অভিনয় করছেন।

তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেননি শাকিব। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্টে তাঁকে দেখা যাবে, সেটিও স্পষ্ট করেননি। ফলে তাঁর বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

‘মহব্বত’ ঘিরেই যত আলোচনা

আগামী বছরের দুই ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবং কোরবানির ঈদে হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে এখনো কোনো সিনেমার নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার

গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় টালিউডের কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন। সে ক্ষেত্রে শাকিবের বক্তব্যে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কথাই উঠে এসেছে বলে ধারণা করছেন অনেকে। আর এই সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি থাকতে পারেন বলেও আলোচনা চলছে। তবে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি।

পারিবারিক ও রোমান্টিক গল্পের আবহে নির্মিত হতে যাচ্ছে ‘মহব্বত’। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাতেই তাঁর বিপরীতে ছিলেন বিদেশি অভিনেত্রী।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস