ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নিতে আহ্বান জানানোর কয়েক দিন পর দেশটির পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানে পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত আমরা আইএইএকে এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেব না।’

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানো হয়।

গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনায় প্রবেশের অনুমতি পাননি তারা।

আরও পড়ুনঃ  সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

ঘারিবাবাদি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের উদ্দেশ্য সম্ভবত ‘মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করা’।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এ মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। তেহরান এ পদক্ষেপকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

আপডেটের সময়: ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নিতে আহ্বান জানানোর কয়েক দিন পর দেশটির পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানে পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত আমরা আইএইএকে এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেব না।’

আরও পড়ুনঃ  সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানো হয়।

গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনায় প্রবেশের অনুমতি পাননি তারা।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা