ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের ২৫ বছর পর আবারও একসঙ্গে হৃতিক-কারিনা, ইঙ্গিত করণ জোহরের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় এক নাগরিকসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

আটক বাংলাদেশি ব্যক্তিরা হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) ও শরীফুল ইসলাম (৩৩)। তারা ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ

এ ছাড়া নাজমা বেগম সাইকিয়া (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় এক নাগরিকসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

আটক বাংলাদেশি ব্যক্তিরা হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) ও শরীফুল ইসলাম (৩৩)। তারা ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

এ ছাড়া নাজমা বেগম সাইকিয়া (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  এক সপ্তাহে এসআরবির অভিযানে গ্রেফতার ৩৯২