ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো এবং দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।

পরিচয়পত্র পেশ করা কূটনীতিকরা হলেন—ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসো (Kwasi Obiri-Danso) এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে (Conte Alassane), ক্রিস্টি কারেলসন (Kristi Karelsohn) ও টমাস মেন্সিন (Tomaz Mencin)।

হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য ও আইসিটি সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে, গিনি ও ঘানাকে দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে (John Dramani Mahama) সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে দেশটিকে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সাক্ষাতে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সে অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে এস্তোনিয়াকে বিনিয়োগের আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেটের সময়: ০৩:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো এবং দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।

পরিচয়পত্র পেশ করা কূটনীতিকরা হলেন—ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসো (Kwasi Obiri-Danso) এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে (Conte Alassane), ক্রিস্টি কারেলসন (Kristi Karelsohn) ও টমাস মেন্সিন (Tomaz Mencin)।

হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য ও আইসিটি সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে, গিনি ও ঘানাকে দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে (John Dramani Mahama) সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে দেশটিকে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’