রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৬৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ৪২টি ট্রাক, ৪০টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৫৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০১টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২টি বাস, ১৫টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৮৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০১টি বাস, ১২টি ট্রাক, ৩১টি কাভার্ড ভ্যান, ৮১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৫৮৪টি মামলা হয়েছে।
অভিযান চলাকালে ৭৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৫১১টি গাড়ি রেকার করা হয়েছে।
প্রতিবেদকের নাম 























