ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান

প্রত্যেক নাগরিককে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সবাই একে অপরকে ‘দালাল’ বললে এ দেশের মানুষ কে—এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ওমুকে এই দেশের দালাল, তমুকে এই দেশের দালাল। তো এই দেশের কে? সবাই সবাইকে দালাল বললে এই দেশেরটা কে? এই দেশের তো একজনকেও খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পেরেছে বলে আমার জানা নেই।’

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি শুনতে চায় না। সংসদে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং তা বারবার ঘটছে। এসব বন্ধ করতে হবে। কোনো পুনরাবৃত্তি বা নতুন উৎপাত চান না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

তিনি আরও বলেন, ‘এরা বারো ঘাটের পানি খায়। সকালে এক ঘাটে, দুপুরে আরেক ঘাটে, বিকালে আরেক ঘাটে, রাতে আরেক ঘাটে এবং গভীর রাতে আরেক ঘাটের পানি খায়। ওরা মজাদার পানির সন্ধানে থাকে।’

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের প্রশ্ন

শফিকুর রহমান বলেন, এই পানি খাওয়াই তাদের উদ্দেশ্য। এদের অনেকে অস্তিত্বহীন। কিন্তু এখানে এসে অন্যদের তোষামোদ করে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করছে। এ ধরনের প্রবণতা বন্ধ করা গেলে সমাজের অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে।

জামায়াত আমির বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে না পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে বহু এগিয়ে গেছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায়, তাদের বলি—আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করে দাও। ওগুলা আমাদের দরকার নেই।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান

আপডেটের সময়: ০৯:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রত্যেক নাগরিককে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সবাই একে অপরকে ‘দালাল’ বললে এ দেশের মানুষ কে—এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ওমুকে এই দেশের দালাল, তমুকে এই দেশের দালাল। তো এই দেশের কে? সবাই সবাইকে দালাল বললে এই দেশেরটা কে? এই দেশের তো একজনকেও খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পেরেছে বলে আমার জানা নেই।’

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি শুনতে চায় না। সংসদে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং তা বারবার ঘটছে। এসব বন্ধ করতে হবে। কোনো পুনরাবৃত্তি বা নতুন উৎপাত চান না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

তিনি আরও বলেন, ‘এরা বারো ঘাটের পানি খায়। সকালে এক ঘাটে, দুপুরে আরেক ঘাটে, বিকালে আরেক ঘাটে, রাতে আরেক ঘাটে এবং গভীর রাতে আরেক ঘাটের পানি খায়। ওরা মজাদার পানির সন্ধানে থাকে।’

আরও পড়ুনঃ  আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম