ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা কুয়াশা কেটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’কে ঘিরে নির্মিত সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। সিরিজটির নাম ভূমিকায় বরাবরের মতো থাকছেন নাসির উদ্দিন খান।

২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় অধ্যায়।

আরও পড়ুনঃ  পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। তবে আগের দুই সিজনের শায়লা চরিত্রে এবার থাকছেন না মিথিলা। তার পরিবর্তে যুক্ত হয়েছেন প্রভা।

বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’

আরও পড়ুনঃ  সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা

পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করছেন প্রভা।

মিথিলার অনুপস্থিতির কারণ

মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রভা
প্রভা

অন্যদিকে, চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।

নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা

আপডেটের সময়: ০১:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’কে ঘিরে নির্মিত সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। সিরিজটির নাম ভূমিকায় বরাবরের মতো থাকছেন নাসির উদ্দিন খান।

২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় অধ্যায়।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল

ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। তবে আগের দুই সিজনের শায়লা চরিত্রে এবার থাকছেন না মিথিলা। তার পরিবর্তে যুক্ত হয়েছেন প্রভা।

বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী