ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম সংবিধান সংশোধন করে আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আহ্বান রাশেদ খাঁনের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি বাস ও পোশাক কারখানার ওয়েস্টেজ ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাস ও ট্রাকে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের দাবি, দুই ঘটনায় মোট প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথম ঘটনায় অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। দ্বিতীয় ঘটনায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। দুই ক্ষেত্রেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইনবোর্ড এলাকায় আগুন দেওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। বাসের মালিক রাসেল জানান, তাঁর কর্মীরা বাসটি পার্কিং করে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সাত মিনিটের মধ্যে পৌঁছে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা ট্রাকটিতে পোশাক কারখানার ওয়েস্টেজ ঝুটবোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকসহ আশপাশের গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে ওয়েস্টেজ ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাসে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখতে পেয়ে সেখানে এগিয়ে যান। তবে আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারেননি। বাসটি ঘটনাস্থলেই রয়েছে। বাসের মালিক সকালে থানায় আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, তাঁরা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন দেখতে পান। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা

আপডেটের সময়: ০২:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি বাস ও পোশাক কারখানার ওয়েস্টেজ ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাস ও ট্রাকে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের দাবি, দুই ঘটনায় মোট প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথম ঘটনায় অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। দ্বিতীয় ঘটনায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। দুই ক্ষেত্রেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইনবোর্ড এলাকায় আগুন দেওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। বাসের মালিক রাসেল জানান, তাঁর কর্মীরা বাসটি পার্কিং করে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সাত মিনিটের মধ্যে পৌঁছে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই উপাচার্য হয়েছি’: জবি ভিসি

অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা ট্রাকটিতে পোশাক কারখানার ওয়েস্টেজ ঝুটবোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকসহ আশপাশের গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে ওয়েস্টেজ ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাসে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের