তীব্র গরমে শরীরকে হাইড্রেটেড ও ঠান্ডা রাখতে খাবারের ভূমিকা অনেক বড়। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে।
তরমুজ
গরমে সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি তরমুজ। এতে প্রচুর পানি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডিহাইড্রেশন কমায়।
শসা
শসা মূলত পানিতে ভরপুর। এটি শরীরকে দীর্ঘ সময় হাইড্রেটেড রাখে এবং গরমে ক্লান্তি কমাতে সাহায্য করে।
কমলালেবু
ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু শরীর ঠান্ডা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এতে থাকা পানি শরীরের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।
কলা
কলা শরীরের অতিরিক্ত তাপ শোষণে সাহায্য করে এবং শক্তি জোগায়। সকালের নাস্তায় বা স্মুদি হিসেবে এটি খুবই উপকারী।
গরমে শরীর ঠান্ডা রাখতে নিয়মিত পানি পান করার পাশাপাশি এই ফলগুলো খাদ্য তালিকায় রাখলে শরীর সতেজ থাকে এবং গরমের ক্লান্তি অনেকটাই কমে যায়।
প্রতিবেদকের নাম 


























