ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে এক ধরনের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৩ মে) দুপুরের পর এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও শ্রেণিকক্ষ থেকে পিঁপড়া ও ইঁদুর মারার ওষুধের একটি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই রাসায়নিকের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অনেক অভিভাবক নিজ উদ্যোগেও সন্তানদের হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ

চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার পাশাপাশি আতঙ্ক ও মানসিক চাপের কারণেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে পারে। তবে বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীই শঙ্কামুক্ত এবং অনেকেই বাড়ি ফিরে গেছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

আপডেটের সময়: ০৮:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে এক ধরনের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৩ মে) দুপুরের পর এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও শ্রেণিকক্ষ থেকে পিঁপড়া ও ইঁদুর মারার ওষুধের একটি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই রাসায়নিকের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ