ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একতরফা আধিপত্যের বিরোধিতায় রাশিয়া-চীনের ঐকমত্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৮ সময় দেখুন

বিশ্বে একতরফা আধিপত্য বা দাদাগিরির বিরুদ্ধে যৌথ অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া ও চীন। বেইজিংয়ে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন।

দুই নেতা যৌথ বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং একতরফা আধিপত্যবাদ মোকাবিলায় চীন ও রাশিয়াকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। তারা বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে প্রায় ২০টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুনঃ  গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপেরও সমালোচনা করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, অন্য দেশের বিরুদ্ধে সামরিক হামলা, শাসন পরিবর্তনের চেষ্টা এবং সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

আরও পড়ুনঃ  বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

এছাড়া যুক্তরাষ্ট্রের পরিকল্পিত “গোল্ডেন ডোম” ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনারও নিন্দা জানায় দুই দেশ। তাদের মতে, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।

রাশিয়া ও চীনের নেতারা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় একতরফা হস্তক্ষেপ বন্ধের আহ্বানও জানান। তারা বলেন, বৈশ্বিক নৌপথ ও বন্দর ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে বাণিজ্যিক নীতির ভিত্তিতে পরিচালনা করা উচিত।

আরও পড়ুনঃ  চার দিনের যুদ্ধের পর প্রথমবার, ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

এদিকে রাশিয়ার “পাওয়ার অব সাইবেরিয়া-২” গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর বিপুল পরিমাণ গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

একতরফা আধিপত্যের বিরোধিতায় রাশিয়া-চীনের ঐকমত্য

আপডেটের সময়: ০৮:২৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিশ্বে একতরফা আধিপত্য বা দাদাগিরির বিরুদ্ধে যৌথ অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া ও চীন। বেইজিংয়ে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন।

দুই নেতা যৌথ বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং একতরফা আধিপত্যবাদ মোকাবিলায় চীন ও রাশিয়াকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। তারা বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে প্রায় ২০টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপেরও সমালোচনা করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, অন্য দেশের বিরুদ্ধে সামরিক হামলা, শাসন পরিবর্তনের চেষ্টা এবং সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান