ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কষ্টের টাকায় গড়া ‘মা-বাবা মঞ্জিল’—সেই ঘরেই ফিরল প্রবাসী রমজানের নিথর দেহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৬০ সময় দেখুন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার স্বপ্ন ছিল রমজান আলীর। দীর্ঘ এক যুগ প্রবাস জীবনের পর স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার মাস পর অবশেষে গ্রামের বাড়িতে ফিরলেন জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা ঠেঙ্গেপাড়া এলাকার প্রবাসী রমজান আলী (৩৫)—তবে জীবিত নয়, কফিনবন্দী নিথর দেহে।

আরও পড়ুনঃ  সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ বাবার সংসারের হাল ধরতে প্রায় ১২ বছর আগে জীবিকার খোঁজে ইরাকে পাড়ি জমান রমজান। কঠোর পরিশ্রমে তিনি পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করেন, যার নাম দেন “মা-বাবা মঞ্জিল”।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

মাত্র আট মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন তিনি। পরিকল্পনা ছিল দেশে ফিরে নতুন জীবনের সূচনা করার। কিন্তু গত ৩ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন মরদেহ দেশে না আসায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের স্বপ্নভঙ্গের এই ঘটনায় স্থানীয়রাও গভীর শোক প্রকাশ করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কষ্টের টাকায় গড়া ‘মা-বাবা মঞ্জিল’—সেই ঘরেই ফিরল প্রবাসী রমজানের নিথর দেহ

আপডেটের সময়: ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদের ছুটিতে বাড়ি ফেরার স্বপ্ন ছিল রমজান আলীর। দীর্ঘ এক যুগ প্রবাস জীবনের পর স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার মাস পর অবশেষে গ্রামের বাড়িতে ফিরলেন জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা ঠেঙ্গেপাড়া এলাকার প্রবাসী রমজান আলী (৩৫)—তবে জীবিত নয়, কফিনবন্দী নিথর দেহে।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ বাবার সংসারের হাল ধরতে প্রায় ১২ বছর আগে জীবিকার খোঁজে ইরাকে পাড়ি জমান রমজান। কঠোর পরিশ্রমে তিনি পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করেন, যার নাম দেন “মা-বাবা মঞ্জিল”।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

মাত্র আট মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন তিনি। পরিকল্পনা ছিল দেশে ফিরে নতুন জীবনের সূচনা করার। কিন্তু গত ৩ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন মরদেহ দেশে না আসায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ