ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মতি

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, লেবাননের সেনাপ্রধান রোডলফ হাইকাল রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

সফরের শুরুতে লেবাননের সেনাপ্রধানকে জিএইচকিউতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত বৈঠকে আসিম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ জোরদার করছে।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মতি

আপডেটের সময়: ০৬:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, লেবাননের সেনাপ্রধান রোডলফ হাইকাল রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

সফরের শুরুতে লেবাননের সেনাপ্রধানকে জিএইচকিউতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত বৈঠকে আসিম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১