ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের ভোগড়া স্টেশনের ডিউটি অফিসার আজিজুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার, জব্দ ১০০ ডেটোনেটর ও ১১টি ফিউজ

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ষষ্ঠ তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেটের সময়: ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের ভোগড়া স্টেশনের ডিউটি অফিসার আজিজুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

আরও পড়ুনঃ  পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় আশ্রয়হীন নারী, মানবিক সমাধানের অপেক্ষা