ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অবকাঠামোয় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর।

শুক্রবার (১০ জুলাই) মেহের নিউজের বরাত দিয়ে আনাদুলু প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে মোহাম্মদ বাকের জোলঘাদর বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এ ধরনের হামলার জন্য দায়ীদের ইরানের পাল্টা অভিযানের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুনঃ  আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর আগে গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল এপ্রিলের যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা। তবে সাম্প্রতিক সংঘাত সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।

আরও পড়ুনঃ  পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা

ইরানের দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানালেও বাস্তবে কিছু বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেহরানের অভিযোগ, রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত সেতু ও রেল যোগাযোগে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে দাফন করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ বজায় রাখতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হলেও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

অবকাঠামোয় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেটের সময়: ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর।

শুক্রবার (১০ জুলাই) মেহের নিউজের বরাত দিয়ে আনাদুলু প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে মোহাম্মদ বাকের জোলঘাদর বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এ ধরনের হামলার জন্য দায়ীদের ইরানের পাল্টা অভিযানের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর আগে গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল এপ্রিলের যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা। তবে সাম্প্রতিক সংঘাত সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ইরানের দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানালেও বাস্তবে কিছু বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেহরানের অভিযোগ, রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত সেতু ও রেল যোগাযোগে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে দাফন করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত