ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

কুষ্টিয়ার দৌলতপুরে আইফোন চুরির অভিযোগ তুলে রুহুল আমীন (২২) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতনে তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমীন ভেড়ামারা উপজেলার ঘোপ এলাকার আব্দুর রশিদের ছেলে।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রুহুল আমীন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে কয়েকজন স্থানীয় যুবক তাকে ধরে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। মারধরের একপর্যায়ে তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাঝনদীতে চার ট্রলারের জেলেদের সংঘর্ষ, আহত ১০

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রুহুল আমীনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, আইফোন চুরির কোনো ঘটনা ঘটেনি। তাদের ভাষ্য, প্রেমঘটিত কারণে ওই যুবককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে।

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ফোন চুরির অভিযোগ তুলে এক যুবককে নির্যাতনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সুস্থ হওয়ার পর তিনি মামলা করবেন। তবে ঘটনার পেছনে আগের কোনো বিরোধ বা অন্য কোনো ঘটনার যোগসূত্র থাকতে পারে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

আপডেটের সময়: ০৬:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে আইফোন চুরির অভিযোগ তুলে রুহুল আমীন (২২) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতনে তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমীন ভেড়ামারা উপজেলার ঘোপ এলাকার আব্দুর রশিদের ছেলে।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রুহুল আমীন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে কয়েকজন স্থানীয় যুবক তাকে ধরে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। মারধরের একপর্যায়ে তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে পর্যটনের বিপুল সম্ভাবনা, কমছে পর্যটক; প্রস্তুত ২০ বছরের মহাপরিকল্পনা

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রুহুল আমীনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, আইফোন চুরির কোনো ঘটনা ঘটেনি। তাদের ভাষ্য, প্রেমঘটিত কারণে ওই যুবককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৪০