ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু-সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। পেশায় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৪০টি কনটেইনারবোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে ট্রাকটিতে ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। সরকারি এই তেল পাচারের অভিযোগে ট্রাক ও তেল জব্দ করে চালককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আমিনবাজারের ল্যান্ডফিল থেকে ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক

আপডেটের সময়: ০৭:৫৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু-সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে মুদি দোকানে মুখোশধারীদের গুলি, গুরুতর আহত ব্যবসায়ী

আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। পেশায় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৪০টি কনটেইনারবোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে ট্রাকটিতে ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। সরকারি এই তেল পাচারের অভিযোগে ট্রাক ও তেল জব্দ করে চালককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আমিনবাজারের ল্যান্ডফিল থেকে ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।