ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঋণখেলাপী হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণখেলাপী হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারবেন না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, চট্টগ্রাম-৪ আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে নির্বাচনে তার ফলাফল আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকলেও, সেই আদেশের বিরুদ্ধে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে গেল ঘেরাও কর্মসূচি

পরে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন, যদি আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

এরপর গত ৩১ মার্চ পৃথক আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি এমপি হিসেবে শপথ নিতে পারবেন না। চট্টগ্রাম-৪ আসনের ভবিষ্যৎ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঋণখেলাপী হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

আপডেটের সময়: ১২:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঋণখেলাপী হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারবেন না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, চট্টগ্রাম-৪ আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

আরও পড়ুনঃ  ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে নির্বাচনে তার ফলাফল আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকলেও, সেই আদেশের বিরুদ্ধে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

আরও পড়ুনঃ  ২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

পরে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন, যদি আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

এরপর গত ৩১ মার্চ পৃথক আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে