ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য পৃথক স্থান ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস মনে করেন, কোনো প্রাপ্তির আশায় নয়, গান করতে হবে ভালোবাসা, আবেগ ও নেশা থেকে। নতুন প্রজন্মের শিল্পীদেরও সংগীতকে পেশা হিসেবে নেওয়ার আগে নিজেদের প্যাশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন এই শিল্পী।

কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান।

আরও পড়ুনঃ  কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা

প্রজন্ম বদলালেও শ্রোতার সঙ্গে সম্পর্ক একই

আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর দীর্ঘ পথ পেরিয়ে তিনি হয়ে ওঠেন দেশের কয়েক প্রজন্মের শ্রোতার প্রিয় শিল্পী।

এত বছর পরও মঞ্চে উঠলে সময়ের পরিবর্তনকে আলাদা করে অনুভব করেন না বলে জানান জেমস।

তিনি বলেন, মঞ্চে দাঁড়ালে তার মনে হয়, শ্রোতারা যেন আগের সেই শ্রোতাই। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও বিষয়টি তিনি সেভাবে খেয়াল করেননি। এখন মনে হয়, তিনি একাধিক প্রজন্মকে গান শোনাতে পারছেন।

আরও পড়ুনঃ  মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলে

‘প্রাপ্তির আশায় গান করা ঠিক নয়’

নিজের সংগীতজীবনের প্রসঙ্গে জেমস জানান, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি গান করেননি। বরং ভালোবাসা, আবেগ ও প্যাশন থেকেই সংগীতকে বেছে নিয়েছেন।

নতুন শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, কোনো কিছু পাওয়ার আশায় সংগীতে আসা উচিত নয়। গান করতে হবে একদম প্যাশন ও নেশা থেকে। কেউ যদি কোনো প্রাপ্তির আশায় সংগীতচর্চা করেন, তাহলে সেটি বন্ধ করে দেওয়ার পরামর্শও দেন তিনি।

জেমসের ভাষায়, সংগীত করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কোনো অর্জন আসে, সেটি হবে আলাদা বিষয়। এমনকি সংগীত থেকে কোনো কিছু না পেলেও তিনি গান করে যেতেন বলে জানান।

আরও পড়ুনঃ  অটোরিকশা উল্টে গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

একজন শ্রোতা থাকলেও গান গাইবেন

সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলেও জানান জেমস। তার একমাত্র ইচ্ছা, শেষ পর্যন্ত গান গেয়ে যাওয়া।

তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি দেখেন মাত্র একজন দর্শকও সামনে বসে আছেন, তবুও তার জন্য গান গেয়ে যাবেন।

সুইডেনের পর অস্ট্রেলিয়ায় জেমস

সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে জেমসের দীর্ঘ ইউরোপ সফর শেষ হবে। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে গান গাইবেন জেমস। সেখানে তার সঙ্গে একই মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ‘ফসিলস’ ব্যান্ডের শিল্পী রূপম ইসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য পৃথক স্থান

গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস

আপডেটের সময়: ০৭:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস মনে করেন, কোনো প্রাপ্তির আশায় নয়, গান করতে হবে ভালোবাসা, আবেগ ও নেশা থেকে। নতুন প্রজন্মের শিল্পীদেরও সংগীতকে পেশা হিসেবে নেওয়ার আগে নিজেদের প্যাশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন এই শিল্পী।

কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান।

আরও পড়ুনঃ  সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা