ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪ শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের বাড়তি ব্যয় বছরে লাখ কোটি, অর্থ জোগাবে কীভাবে সরকার?

ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছেন, সেটিকে কেন্দ্র করে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন এতে বাংলাদেশে বড় ধরনের কোনো অস্থিরতা তৈরি হয়ে গেছে। তার অভিযোগ, সিফাতকে থানায় নিয়ে গিয়ে নাজেহাল করা হয়েছে।

তিনি সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভালোয় ভালোয় তাকে মুক্তি দেওয়া উচিত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তি না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  ইপোহতে অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি আটক

জামায়াত আমির আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে প্রতিবাদে সোচ্চার হবে।

আরও পড়ুনঃ  কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপি ছাড়ার ঘোষণা, ফেসবুকে নেতার ভিডিও ভাইরাল

তিনি বলেন, “সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এ বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।”

সমাবেশে ডা. শফিকুর রহমান ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির পাশাপাশি আরও একটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আপডেটের সময়: ০৭:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭

ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছেন, সেটিকে কেন্দ্র করে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন এতে বাংলাদেশে বড় ধরনের কোনো অস্থিরতা তৈরি হয়ে গেছে। তার অভিযোগ, সিফাতকে থানায় নিয়ে গিয়ে নাজেহাল করা হয়েছে।

তিনি সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভালোয় ভালোয় তাকে মুক্তি দেওয়া উচিত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তি না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নিয়ে মালয়েশিয়ার ব্যাখ্যা

জামায়াত আমির আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে প্রতিবাদে সোচ্চার হবে।

আরও পড়ুনঃ  বাধা এলে লংমার্চের ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম