ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ, বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীন সফরের সময় এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, চীনের বৃহৎ বাজারে কাঁঠাল রপ্তানির মাধ্যমে দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কাঁঠাল যেমন দেশে জনপ্রিয়, তেমনি চীনের ভোক্তাদের কাছেও এর চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে চীনের বাজারে কাঁঠাল রপ্তানি করা হবে।

মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানান, মালয়েশিয়া প্রতি বছর শুধু চীনে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের দুরিয়ান রপ্তানি করে। দুরিয়ানের সঙ্গে কাঁঠালের মিল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া যদি দুরিয়ান রপ্তানি করে এত বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে সফল হতে পারবে।

আরও পড়ুনঃ  মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

সংসদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকায় লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদনের বিষয় তুলে ধরে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ওই এলাকায় আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে সরকার বন্ধ হয়ে থাকা মিল-কারখানা, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। যদিও এখনই নতুন শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা নেই, তবে বন্ধ কারখানাটি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ, বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীন সফরের সময় এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, চীনের বৃহৎ বাজারে কাঁঠাল রপ্তানির মাধ্যমে দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কাঁঠাল যেমন দেশে জনপ্রিয়, তেমনি চীনের ভোক্তাদের কাছেও এর চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে চীনের বাজারে কাঁঠাল রপ্তানি করা হবে।

মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানান, মালয়েশিয়া প্রতি বছর শুধু চীনে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের দুরিয়ান রপ্তানি করে। দুরিয়ানের সঙ্গে কাঁঠালের মিল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া যদি দুরিয়ান রপ্তানি করে এত বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে সফল হতে পারবে।

আরও পড়ুনঃ  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংসদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকায় লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদনের বিষয় তুলে ধরে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই