ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান নেই: রাশেদ খাঁন দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি; প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হৃদযন্ত্র সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোন ফলের পুষ্টিগুণ বেশি? চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩৯ সময় দেখুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরের প্রধান সড়ক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্মাণ করা হয়েছে নানা নকশার তোরণ। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে রঙিন পতাকা। বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় জশনে জুলুসকে ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বুধবার অনুষ্ঠিত হবে ৫৫তম জশনে জুলুস

বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের ৫৫তম আয়োজন অনুষ্ঠিত হবে। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের সাজ্জাদনশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে এ জুলুস অনুষ্ঠিত হবে।

জুলুসকে সামনে রেখে মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়ক ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি।

ষোলশহর, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, লালখানবাজার ও টাইগারপাস এলাকায় নির্মাণ করা হয়েছে বিভিন্ন নকশার তোরণ। সড়কের দুই পাশে ও বিভিন্ন স্থাপনায় টানানো হয়েছে পতাকা।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের

তোরণ ও পতাকায় বর্ণিল নগর

কোথাও বড় তোরণে লেখা হয়েছে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও নবীপ্রেমের নানা বাণী। আবার কোথাও জশনে জুলুসে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।

সবুজ পতাকার সারি ও আলোকসজ্জায় নগরের প্রধান সড়কগুলো পেয়েছে ভিন্ন এক আবহ। জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের অনুভূতি।

যে পথে যাবে জুলুস

বুধবার সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুস শুরু হবে।

জুলুসটি মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার হয়ে টাইগারপাস পর্যন্ত যাবে। পরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হবে।

আরও পড়ুনঃ  সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, ১৫ দিন আগেও দুই মাসের মধ্যে মুক্তির আশা জানিয়েছিলেন সুইটি

সেখানে জোহরের নামাজের পর দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। আল্লামা সাবির শাহর সঙ্গে এবারের জুলুসে সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ অতিথি হিসেবে থাকবেন।

যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি

জশনে জুলুসে বিপুল মানুষের সমাগমের কথা মাথায় রেখে যানবাহন ব্যবস্থাপনার জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। জুলুসের সামনে বা পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চালানোর অনুরোধ জানানো হয়েছে।

উত্তর চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো এ কে খান মোড়, অক্সিজেন বাস টার্মিনাল, অনন্য আবাসিক এলাকা ও পুরাতন চান্দগাঁও থানা এলাকায় পার্কিং করবে।

দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো কর্ণফুলী ব্রিজ থেকে বাকলিয়া এক্সেস রোড ও পুরাতন চান্দগাঁও থানা এলাকায় পার্কিং করবে। মহানগরের দক্ষিণ অংশ থেকে আসা গাড়িগুলো দেওয়ান হাট এলাকায় সুবিধাজনক স্থানে পার্কিং করবে।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৭

লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা

২০২৪ সাল থেকে আল্লামা সাবির শাহ ঢাকা ও চট্টগ্রামে জশনে জুলুসের নেতৃত্ব দিয়ে আসছেন।

প্রতিবছর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এ আয়োজনে অংশ নেন। এবারও লাখো মানুষের অংশগ্রহণে জশনে জুলুসে নগরের রাজপথ মুখর হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

জশনে জুলুসের আয়োজক আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার বলেন, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জুলুসে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা পর্যায়ে গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার ব্যবস্থাপনায় লোকজন জুলুসে আসবেন।

আয়োজকদের প্রত্যাশা, এবারের জশনে জুলুসে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ

আপডেটের সময়: ০৯:০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরের প্রধান সড়ক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্মাণ করা হয়েছে নানা নকশার তোরণ। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে রঙিন পতাকা। বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় জশনে জুলুসকে ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বুধবার অনুষ্ঠিত হবে ৫৫তম জশনে জুলুস

বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের ৫৫তম আয়োজন অনুষ্ঠিত হবে। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের সাজ্জাদনশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে এ জুলুস অনুষ্ঠিত হবে।

জুলুসকে সামনে রেখে মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়ক ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি।

ষোলশহর, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, লালখানবাজার ও টাইগারপাস এলাকায় নির্মাণ করা হয়েছে বিভিন্ন নকশার তোরণ। সড়কের দুই পাশে ও বিভিন্ন স্থাপনায় টানানো হয়েছে পতাকা।

আরও পড়ুনঃ  বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

তোরণ ও পতাকায় বর্ণিল নগর

কোথাও বড় তোরণে লেখা হয়েছে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও নবীপ্রেমের নানা বাণী। আবার কোথাও জশনে জুলুসে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।

সবুজ পতাকার সারি ও আলোকসজ্জায় নগরের প্রধান সড়কগুলো পেয়েছে ভিন্ন এক আবহ। জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের অনুভূতি।

যে পথে যাবে জুলুস

বুধবার সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুস শুরু হবে।

জুলুসটি মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার হয়ে টাইগারপাস পর্যন্ত যাবে। পরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হবে।

আরও পড়ুনঃ  ৬৭৮ কোটি টাকার অর্থপাচার মামলা: দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর