ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ডিআইজি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, দীর্ঘ চাকরি জীবনে নানা বঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক চাপের মধ্যেও তিনি তার বিশ্বাস ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আবেগঘন বক্তব্য দেন। সেখানে তিনি নিজের দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পেয়েছেন, যা তার কাছে এক বিশেষ ও গর্বের মুহূর্ত।

তিনি দাবি করেন, চাকরি জীবনের শুরুতেই রাজনৈতিক পরিচয়ের কারণে মাত্র ১৭ মাসের মাথায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিআইজি আরও বলেন, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে জীবনের বিভিন্ন সময়ে তিনি নানা ধরনের মানসিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুনঃ  নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।

শেষে তিনি তার বক্তব্যে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ডিআইজি রেজাউল করিম মল্লিক

আপডেটের সময়: ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, দীর্ঘ চাকরি জীবনে নানা বঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক চাপের মধ্যেও তিনি তার বিশ্বাস ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আবেগঘন বক্তব্য দেন। সেখানে তিনি নিজের দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পেয়েছেন, যা তার কাছে এক বিশেষ ও গর্বের মুহূর্ত।

তিনি দাবি করেন, চাকরি জীবনের শুরুতেই রাজনৈতিক পরিচয়ের কারণে মাত্র ১৭ মাসের মাথায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন।

আরও পড়ুনঃ  প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ