ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে শুক্রবার (১৩ নভেম্বর) নতুন প্রজ্ঞাপন জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করছেন। এসব কর্মকাণ্ড ভারতের অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে সরকার।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী। তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ প্রচার এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জাকির নায়েকের বক্তব্য বিশ্বের লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এসব বক্তব্যের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ তুলেছে ভারত সরকার।

সরকারের আশঙ্কা, সংগঠনটির কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় সংগঠিত হয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। এতে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ছাড়ার পর থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার প্রতিষ্ঠিত সংগঠনটির বিরুদ্ধে ভারত সরকারের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ নতুন করে বাড়ানো হলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আপডেটের সময়: ০৯:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে শুক্রবার (১৩ নভেম্বর) নতুন প্রজ্ঞাপন জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করছেন। এসব কর্মকাণ্ড ভারতের অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে সরকার।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী। তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ প্রচার এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জাকির নায়েকের বক্তব্য বিশ্বের লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এসব বক্তব্যের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ তুলেছে ভারত সরকার।

সরকারের আশঙ্কা, সংগঠনটির কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় সংগঠিত হয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। এতে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি