ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত মে মাসে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে দাঁড়িয়েছে ৪.২ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৩.৮ শতাংশ। এটি ২০২৩ সালের পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বার্ষিক মূল্যস্ফীতির হার।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির গতি কিছুটা কমলেও চাপ এখনও বজায় রয়েছে। মে মাসে সিপিআই বেড়েছে ০.৫ শতাংশ, যা আগের মাসের ০.৬ শতাংশের তুলনায় সামান্য কম।

আরও পড়ুনঃ  সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

বিশ্লেষকদের মতে, মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধিই এই পরিস্থিতির প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দাম বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে।

খাদ্য ও জ্বালানি বাদে কোর সিপিআই তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। মে মাসে এটি বার্ষিক ভিত্তিতে ২.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ২.৮ শতাংশ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের সুদের হার উচ্চ পর্যায়ে বজায় থাকতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে

আপডেটের সময়: ০২:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত মে মাসে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে দাঁড়িয়েছে ৪.২ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৩.৮ শতাংশ। এটি ২০২৩ সালের পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বার্ষিক মূল্যস্ফীতির হার।

আরও পড়ুনঃ  সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির গতি কিছুটা কমলেও চাপ এখনও বজায় রয়েছে। মে মাসে সিপিআই বেড়েছে ০.৫ শতাংশ, যা আগের মাসের ০.৬ শতাংশের তুলনায় সামান্য কম।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষকদের মতে, মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধিই এই পরিস্থিতির প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দাম বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে।

খাদ্য ও জ্বালানি বাদে কোর সিপিআই তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। মে মাসে এটি বার্ষিক ভিত্তিতে ২.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ২.৮ শতাংশ।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের সুদের হার উচ্চ পর্যায়ে বজায় থাকতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।