ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে এসে বস্তি এলাকায় প্রবেশ করে এবং দুটি প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দেশটিতে দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন এবং বস্তি এলাকাগুলোতে এ ধরনের সহিংসতা তুলনামূলক বেশি দেখা যায়।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১২

আপডেটের সময়: ০১:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে এসে বস্তি এলাকায় প্রবেশ করে এবং দুটি প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দেশটিতে দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন এবং বস্তি এলাকাগুলোতে এ ধরনের সহিংসতা তুলনামূলক বেশি দেখা যায়।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি