ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম ‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা ‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর শুরু, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক আজ জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চিফ হুইপ

মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক ও কার্যকর ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ‘শেষ সুযোগ’ দিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

চিফ হুইপ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা জরুরি। তিনি উদাহরণ দিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামোর কথা উল্লেখ করে বলেন, সমন্বিত ও ধারাবাহিক প্রশাসনিক কার্যক্রম থাকলে উন্নয়ন দ্রুত হয়।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় বা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল, বায়ুবিদ্যুৎ, পর্যটন, গভীর সমুদ্রবন্দর, মৎস্য, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে চোরাচালান রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

এছাড়া তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।

সভায় বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার সভাপতিত্ব করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চিফ হুইপ

আপডেটের সময়: ০৭:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক ও কার্যকর ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

চিফ হুইপ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা জরুরি। তিনি উদাহরণ দিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামোর কথা উল্লেখ করে বলেন, সমন্বিত ও ধারাবাহিক প্রশাসনিক কার্যক্রম থাকলে উন্নয়ন দ্রুত হয়।

আরও পড়ুনঃ  ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় বা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল, বায়ুবিদ্যুৎ, পর্যটন, গভীর সমুদ্রবন্দর, মৎস্য, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে চোরাচালান রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে