ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবম পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, চূড়ান্ত হয়নি সুপারিশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটি এখনো তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি।

বুধবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসে সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর দেখানোর পরিকল্পনা করলেও এ-সংক্রান্ত গেজেট প্রকাশে আরও সময় লাগতে পারে। প্রাথমিকভাবে প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রথম ধাপে শুধু মূল বেতন (বেসিক) কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সর্বশেষ বৈঠকে সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়নের ধাপ, সফটওয়্যার অবকাঠামো, প্রশাসনিক প্রস্তুতি এবং সম্ভাব্য জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উচ্চপর্যায়ের সচিব কমিটি এসব বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে একটি সুপারিশমালা জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছে। প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে চলমান আর্থিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আইএমএফের মতে, বড় পরিসরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

বৈঠকে পে কমিশনের প্রস্তাবিত ২০টি বেতন গ্রেড নিয়েও আলোচনা হয়েছে। গ্রেড সংখ্যা অপরিবর্তিত রাখা হবে নাকি এতে পরিবর্তন আনা হবে, সে বিষয়েও মতামত উঠে এসেছে।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০তম গ্রেডের প্রস্তাবিত মূল বেতন ৪৮ হাজার ৪০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

কমিটির এক সদস্য জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে কতটি বৈঠক প্রয়োজন হবে, তা এখনই বলা যাচ্ছে না। সুপারিশ জমা দেওয়ার পরই সরকার নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী সিদ্ধান্ত নেবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

নবম পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, চূড়ান্ত হয়নি সুপারিশ

আপডেটের সময়: ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটি এখনো তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি।

বুধবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসে সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর দেখানোর পরিকল্পনা করলেও এ-সংক্রান্ত গেজেট প্রকাশে আরও সময় লাগতে পারে। প্রাথমিকভাবে প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রথম ধাপে শুধু মূল বেতন (বেসিক) কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন—সঞ্চয়পত্র, ডাকঘর নাকি ব্যাংকের এফডিআর?

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সর্বশেষ বৈঠকে সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়নের ধাপ, সফটওয়্যার অবকাঠামো, প্রশাসনিক প্রস্তুতি এবং সম্ভাব্য জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উচ্চপর্যায়ের সচিব কমিটি এসব বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে একটি সুপারিশমালা জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছে। প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে চলমান আর্থিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আইএমএফের মতে, বড় পরিসরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

বৈঠকে পে কমিশনের প্রস্তাবিত ২০টি বেতন গ্রেড নিয়েও আলোচনা হয়েছে। গ্রেড সংখ্যা অপরিবর্তিত রাখা হবে নাকি এতে পরিবর্তন আনা হবে, সে বিষয়েও মতামত উঠে এসেছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী